October 12, 2026, 7:49 pm
শিরোনাম:
মৌলভীবাজারে বেরি লেক ইজারার নামে দখলের চেস্টা। নিরর্ব পৌর প্রসাশন। Bangladesh Scenic Relaxation Film With Calming Music রূপগঞ্জে কর্ডোভা প্রি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪ লাখ ৯৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন বাংলার বাড়ি থেকে কেউ কাট মানি নিলে, রেহাই নেই সাফ কথা মিথুনের মোরেলগঞ্জে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা ইসির ওপর আস্থা রাখতে পারছেন না আসিফ জোট রাজনীতি ও ক্ষমতার অঙ্ক | রাজনীতি JAMUNA TV LIVE | যমুনা টিভি লাইভ | সরাসরি যমুনা টিভি | LIVE TV ইটনায় মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়ার শুভ উদ্বোধন ও প্রথম বার্ষিকী উপলক্ষে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলার বাড়ি থেকে কেউ কাট মানি নিলে, রেহাই নেই সাফ কথা মিথুনের

কলকাতা থেকে নিউজ দাতা- মনোয়ার ইমাম

পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে সাফ কথা জানিয়েছেন যে পশ্চিম বাংলা সরকারের দেওয়া বাংলার বাড়ি প্রকল্প থেকে কেউ যদি কোন প্রকার টাকা পয়সা চায় তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং কোন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা এই কাজে যুক্ত থাকেন তাহলে তাদের কে রেহাই দেওয়া হবে না বলে জানান। এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ইতিমধ্যেই গরীব ও দুঃস্থদের জন্য যে বাংলার বাড়ি প্রকল্প এর টাকা ছাড়া হয়েছে তা থেকে কিছু টাকা দিতে হবে বলে জানিয়েছেন কিছু নেতা ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এবং কিছু প্রধান ও গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তাদের দোসররা। এমন ঘটনা সামনে এসেছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে। আজ সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন যে এমন ঘটনা ও খবর এবং অভিযোগ থাকলে তাহলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের জানাতে এবং থানাতে অভিযোগ পত্র দাখিল করতে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ আধিকারিকরা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার আই সি এবং ওসি এবং পদস্থ কর্মকর্তারা।