August 12, 2026, 4:47 pm
শিরোনাম:
মৌলভীবাজারে বেরি লেক ইজারার নামে দখলের চেস্টা। নিরর্ব পৌর প্রসাশন। Bangladesh Scenic Relaxation Film With Calming Music রূপগঞ্জে কর্ডোভা প্রি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪ লাখ ৯৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন বাংলার বাড়ি থেকে কেউ কাট মানি নিলে, রেহাই নেই সাফ কথা মিথুনের মোরেলগঞ্জে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা ইসির ওপর আস্থা রাখতে পারছেন না আসিফ জোট রাজনীতি ও ক্ষমতার অঙ্ক | রাজনীতি JAMUNA TV LIVE | যমুনা টিভি লাইভ | সরাসরি যমুনা টিভি | LIVE TV ইটনায় মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়ার শুভ উদ্বোধন ও প্রথম বার্ষিকী উপলক্ষে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মৌলভীবাজারে বেরি লেক ইজারার নামে দখলের চেস্টা। নিরর্ব পৌর প্রসাশন।

Reporter Name

মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজারের পাশে বেরি লেক এর জায়গা অবৈধ ভাবে দখল করে ভিবিন্ন দোকান পাট বসিয়ে টাকা উত্তলন করছেন।

সূত্র বলছে শেখ জুবেল আহমেদ নামে এক ব্যাক্তি বাঁশ বিক্রির জন্য মৌলভীবাজার পৌরসভা থেকে ইজারা নিয়েছে। এখন বাঁশ মালিক দুই জনকে ভাড়া দিয়ে পুরো বেরি লেকের জায়গায় দোকান কোটা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রতিবাদ করতে গেলে হুমকি দামকি দিয়ে থাকে ইজারাদার। সেখানে থাকা টাক স্ট্যান্ডের সভাপতি আজাদুর রহমান অদুদ মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত স্বারক লিপি দেন। এবং তিনি বলেন আমরা এখানে ৩০/৩৫ বছর যাবত রয়েছি আমরা শুনিনি কোন দিন এই বেরি লেকের জায়গা লিজ হয়েছে। এখন অসাধু কিছু মানুষ বেরি লেকের পুর জায়গা দখল করার জন্য নামমাত্র ইজারা নিয়েছেন।

সাধারন মানুষ বলেছেন এই বেরি লেক ছিলো শিশুদের জন্য শিশু পার্ক আর এখন হয়েছে ইজারাদার দখল। ৩০/৩৫ বছর যাবত টাক স্ট্যান্ডের আওতায় ছিল বেরি লেক। বড় বড় গর্ত মাটি দিয়ে বরাট করায় এখন দখলবাজদের নজর কেরেছে তাই দখলবাজরা এই বেরি লেক দখল করার জন্য উঠে পরে লেগেছে।

সচেতন সমাজ মনে করছেন এখনই প্রসাশন নজর দেয়া প্রযোজন। আমরা চাই শান্তির শহরে সামান্য কয়েক জন্য দখলবাজদের জন্য অশান্তি যাতে সৃস্টি না হয়।

ইজারাদার শেখ জুবেল আহমেদ বলেন আমি পৌরসভা থেকে ৯৭ শতক জায়গা লিজ নিয়েছি। আপনারা পৌরসভার সাথে যোগাযোগ করেন। এদিকে পৌর প্রশাসকে একাদিক বার মোবাইল করলেও মোবাইল ধরেনি।